হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রাণীশংকৈলে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ইসমাইল হক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমারগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল হক বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর এলাকার মৃত বজির উদ্দীনের ছেলে ইসমাইল হক। 

স্থানীয়রা জানান, রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের গাছ কাটছিলেন কুমারগঞ্জ এলাকার দুজন। অপর দিকে নেকমরদ থেকে রাণীশংকৈলের দিকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন ইসমাইল। এ সময় গাছের কাটা ডাল ইসমাইলের মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। গাছ কাটা ব্যক্তিরা ঘটনার পর পরই সটকে পড়েন। 

স্থানীয়রা খবর দিলে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে এক রাতে তিন নারীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

রাণীশংকৈল পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ, অন্ধকারে পরিষদের সদস্যরা

পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধার মৃত্যু

পীরগঞ্জে বিনা মূল্যে সেলাই মেশিন পেলেন ২০৮ দুস্থ

রাজনীতিবিদদের সমালোচনা করাটাই সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুর মৃত্যু