হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তি। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও মুন্সিপাড়া এলাকার মো. নাজমুল (৬৪)।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে র‌্যাব-১৩ এর সিপিসি-২ ও নীলফামারী ক্যাম্পের একটি দল উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মো. হাসান আহাম্মদের বাড়ির গোয়ালঘর থেকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তি মো. হাসান আহাম্মদ ও মো. নাজমুল। ছবি: সংগৃহীত

র‌্যাব আরও জানান, পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মূল্যবান এই মূর্তিটি সংগ্রহ ও সংরক্ষণ করেছিলেন। উদ্ধার হওয়া মূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। প্রায় ১১৫ কেজি ওজনের এই মূর্তিটির মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘দেশের প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। মূল্যবান এই মূর্তিটি পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আহত পারুলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: তিনটি মেশিন বন্ধ, ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আমের জিআই স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়