হোম > সারা দেশ > টাঙ্গাইল

শ্রমিক দল নেতার বিরুদ্ধে কাঁচাবাজারের জমি দখলের অভিযোগ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর কাঁচাবাজারে দখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুর কাঁচাবাজারের কয়েক কোটি টাকা মূল্যের পেরিফেরির জায়গা রাতের আঁধারে দখল করে ছাপড়া ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধার বিরুদ্ধে। গত বুধবার রাতে এই জায়গা দখল করে ছাপড়া ঘর নির্মাণ করা হয়। এই বিষয়ে হাট ইজারাদার কমিটি উপজেলা ও জেলা প্রশাসনে অভিযোগ দিলে আজ শনিবার বেলা ১১টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা অবশ্য দাবি করেছেন, এই জমি হাল রেকর্ড মূলে তিনিই মালিক।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ। তিনি বলেন, পেরিফেরি আওতাভুক্ত জমিতে স্থাপনা করতে হলে সরকারের অনুমতি লাগে। তাঁরা সেই অনুমতি না নিয়ে রাতের আঁধারে দখল করেছেন।

স্থানীয় সূত্র বলেছে, মির্জাপুর কাঁচাবাজারে ৫ দাগে পেরিফেরিভূক্ত ৩ একর জমি রয়েছে। প্রতিবছর বৈশাখ মাসে সরকার নির্ধারিত নিয়মে পৌরসভা এক বছরের জন্য এই জমি ইজারা দেয়। চলতি বছরও ইজারা দেওয়া হয়েছে। হাট ইজারাদারের অনুমতি নিয়ে সেখানে বিপলু বাকালি, নিখিল বাকালী ও কানাই বাকালী নামের তিন ব্যবসায়ী কাঁচামালের ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতি দিনের মতো গত বুধবার রাত ১১টার দিকে ওই তিন ব্যবসায়ী তাঁদের মালামাল ঢেকে বাড়ি যান। রাত ২টার দিকে উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা ও তাঁর চাচাতো ভাই শহীদ মৃধাসহ কয়েকজন সেখানে সিমেন্টের খুঁটি গেঁড়ে টিনের ছাপড়া ঘর নির্মাণ করে জায়গা দখল করেন।

হাট কমিটি বলেছে, সরকারি বন্ধের দিনে প্রশাসনের অনুপস্থিতির সুযোগে রাতের আঁধারে জমি দখল করা হয়েছে। পরে কমিটির সভাপতি রাঙা সিকদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিনের ছাপড়া উচ্ছেদ করেন।

এ বিষয়ে শ্রমিক দল নেতা কুব্বত আলী মৃধা বলেন, ‘আমাদের পূর্বপুরুষের নামে এই দাগে সাড়ে ৩ শতাংশ জমির কাগজপত্র রয়েছে। হাল রেকর্ডও আমাদের নামে হয়েছে। এর মধ্যে এক শতাংশের মধ্যে আমরা দখলে রয়েছি। বাকি আড়াই শতাংশের মধ্যে ঘর নির্মাণ করেছিলাম।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ বলেন, পেরিফেরির জমি ব্যক্তি মালিকানাধীন হলেও স্থাপনা নির্মাণ করতে হলে সরকারের অনুমতি লাগে। তারা কোনো অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেওয়া হয়েছে।

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুরে যমুনার তীব্র ভাঙন, ঝুঁকিতে শাখারিয়া স্লুইসগেট এলাকা

চাঁদাবাজি-দখলবাজি কঠোরভাবে প্রতিরোধ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সংসদে বলতে দেওয়া হয় না, জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়: নাহিদ ইসলাম

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার