হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী নিহত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী হয়েছে। আজ মঙ্গলবার সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)।

সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় ট্রাকের চাপায় শিশু সিয়াম এবং দুপুরে ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে নারীর মৃত্যু হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মুদিখানা এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান শেষে মধুপুর যাওয়ার সময় অটো থেকে ওই নারী পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটো থেকে নেমে দৌড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপায় পৃষ্ঠ হয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড