হোম > সারা দেশ > টাঙ্গাইল

সমন্বয়ক পরিচয়ে আ.লীগ নেতার বাড়ি দখল করে আশ্রম বানানো সেই তরুণী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি 

মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবন দখল করে পাগলের আশ্রম বানানো তরুণী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা খানের করা মামলায় আজ সোমবার ভোররাতে মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহমেদ আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সমন্বয়ক পরিচয় দেওয়া মারিয়াম ভবনটি দখলের অভিযোগে গতকাল রোববার রাতে আটকের পর সদর থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারইয়াম গত শনিবার জোয়াহেরুলের ভবনের তালা ভেঙে ১৭ জন ‘পাগল’ নিয়ে সেখানে প্রবেশ করেন। এ দখলের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই দিন রাতেই যৌথ বাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয়।

জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা মামলায় অভিযোগ করেন, পাঁচতলা ভবনটির ফটকের ছয়টি তালা ভেঙে আসামি মারইয়ামসহ অজ্ঞাতনামা ৮-৯ জন নগদ ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নেন। এ ছাড়া বাড়ির আসবাব ভাঙচুর করে ৫০ লাখ টাকার ক্ষতি করেন। পরে ভবনে পূর্বপরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন।

আরও অভিযোগ করা হয়, আসামি মারইয়াম বাদীপক্ষের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে বাড়ি ভেঙে পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন।

মারইয়াম বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার জশিহাটী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

সদর থানার ওসি তানবীর বলেন, আকুরটাকুরপাড়া ছোট কালিবাড়ি এলাকার রওশন আরা বাদী হয়ে মামলা করার পর মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

আরও খবর পড়ুন:

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ২

পাকুটিয়া হাটে চামড়ার স্তূপ, নেই ক্রেতা