হোম > সারা দেশ > টাঙ্গাইল

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে লাশ হলো ছেলে, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

টাঙ্গাইল প্রতিনিধি 

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। ছবি: আজকের

টাঙ্গাইলের মধুপুরে হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে বাসচাপায় জাহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহত তরুণ উপজেলার বাসুদেববাড়ী গ্রামের জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জাকির হোসেন। বাবাকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন জাহিদ। গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে বিনিময় পরিবহনের একটি বাস জাহিদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদ। এতে রাস্তায় নেমে কয়েকটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধরা। তারা ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, ‘গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। জাহিদ হোসেনের লাশ নিকটজনেরা নিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

মির্জাপুরে ওসির নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি

টাঙ্গাইলে নলকূপের পানির বিষক্রিয়ায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার, মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, উপপরিচালককে শোকজ

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল