হোম > সারা দেশ > টাঙ্গাইল

এমপি আনোয়ারুল হত্যা: তদন্ত সাপেক্ষে শিলাস্তির শাস্তি চান দাদা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমানের সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়েছেন তার দাদা (বাবার চাচা) বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। 

শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের পাইশানা গ্রামে গিয়ে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা। তাদের চলাফেরা গ্রামে নাই বল্লেই চলে। শিলাস্তিদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে বাড়ির ভেতরে নেই কোনো আসবাবপত্র। 

শিলাস্তির দাদারা ছিল ৬ ভাই। শিলাস্তির দাদাসহ বাকি ২ ভাই স্বাধীনতার পড়েই ঢাকায় চলে যায়। শিলাস্তির দাদা বীরমুক্তিযোদ্ধা সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, দুই বোনের মধ্যে শিলাস্তি বড়। তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে। ছোট বেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলেও দুই একদিন পর আবার চলে যেত। শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল এবং বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ।’ 

তিনি আরও বলেন, ‘উক্ত ঘটনার সঙ্গে আমার নাতনি শিলাস্তি জড়িত থাকলে সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন:

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড