হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য টাঙ্গাইলে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন স্থানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান এসব দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, ‘রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের ৩৩ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।’

ব্যারিস্টার জিয়া বলেন, ‘আমরা নিহত ও আহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন নিহত ব্যক্তিদের শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।’

উল্লেখ্য, ব্যারিস্টার জিয়াউর রহমান সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দৌহিত্র ও সাবেক সংসদ সদস্য খালেদা পান্নার ছেলে। তিনি টাঙ্গাইল-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুরে যমুনার তীব্র ভাঙন, ঝুঁকিতে শাখারিয়া স্লুইসগেট এলাকা

চাঁদাবাজি-দখলবাজি কঠোরভাবে প্রতিরোধ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সংসদে বলতে দেওয়া হয় না, জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়: নাহিদ ইসলাম

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন, ফেলা হচ্ছে জিও ব্যাগ

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ