হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে নতুন কুঁড়ির দেশসেরা সংগীতশিল্পীর ট্রফি গ্রহণ করছে। ছবি: সংগৃহীত

শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সংগীত বিভাগের ক গ্রুপে দেশসেরা হয়েছে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী। আট বছর বয়সী প্রেয়সী টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুল ও রাখী চক্রবর্তীর কনিষ্ঠ মেয়ে।

প্রেয়সী গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি ও ৩ লাখ টাকার পুরস্কার গ্রহণ করেছে উপদেষ্টার কার্যালয়ের শাপলা মিলনায়তনে।

মা-বাবার সঙ্গে নতুন কুঁড়ির দেশসেরা সংগীতশিল্পী প্রেয়সী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

শাহীন ক্যাডেটে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু প্রেয়সী টাঙ্গাইলের সংগীত পরিবারের সন্তান। প্রেয়সীর বড় বোন শ্রেয়সী চক্রবর্তী পাঁচবার সংগীতে জাতীয় পুরস্কার লাভ করেছেন। শ্রেয়সী বর্তমানে আইসিসিআর স্কলারশিপ পেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্ল্যাসিক্যাল মিউজিকে অধ্যয়ন করছেন। তাঁদের বাবা সঞ্জয় চক্রবর্তী বাবুল নিয়মিত বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে থাকেন। মা রাখী চক্রবর্তীও একজন ভালো সংগীতশিল্পী।

প্রেয়সীর সফলতায় টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। আনন্দে উদ্বেলিত প্রেয়সীর বাবা সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘মেয়েরা একদিন সংগীতের মাধ্যমে সব মহলের মন জয় করে কালজয়ী সংগীতশিল্পী হিসেবে পরিচিতি লাভ করবে।’

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড