হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করার প্রায় ১০ মিনিট পর মহেড়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। বিকট শব্দ ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে শুরু করেন। এতে কয়েকজন আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান জানান, দুর্ঘটনার সময় তিনি স্টেশনে ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এবং কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এতে প্রায় ৫০ মিটার রেললাইন ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

লাইনচ্যুত বগি থেকে তাড়াহুড়ো নামেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

মির্জাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নাজমুল হাসান বকুল জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস মহেড়া স্টেশনে পৌঁছানোর পর লাইনচ্যুত হয়।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, লাইনচ্যুত দুটি বগি ফেলে রেখে ট্রেনটির বাকি অংশ চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের কারাদণ্ড

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কৃত যুবদল নেতা

মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

মহাসড়কে ডাকাতির ৯ গরুসহ ধরা ৩৪ মামলার আসামি

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ