হোম > সারা দেশ > টাঙ্গাইল

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নিহত আমিনুল ইসলাম সিদ্দিকী। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকার লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোরশেদ এলাহী অঞ্জন।

আমিনুল ইসলাম সিদ্দিকী মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপ নামে নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। গতকাল রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁর মাথা লক্ষ্য করে ছয়টি গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজিজ সিদ্দিকীর চার ছেলেমেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যাসন্তানের জনক। তাঁর লাশ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন গোড়াইল গ্রামের বাসিন্দা মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড