হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বিষধর সাপের কামড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবক জিকাতলীপাড়া গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে স্বপন চক্রবর্তী (৩৫)। তিনি অটোরিকশা চালক ছিলেন। 

নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির থেকে বের হওয়ার সময় বাড়ির রাস্তায় তাঁকে সাপে কামড় দেয়। পরে কবিরাজের খোঁজাখুঁজি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত স্বপনের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে সাপে কামড়ায়। পরে স্থানীয় ওঝা কবিরাজ দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, এব্যাপারে আমি অবগত নই।’ 

টাঙ্গাইলে শিশু ধর্ষণের চেষ্টা, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে নাক-মুখ

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে

সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের কারাদণ্ড