হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে; তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে।

আজ রোববার টাঙ্গাইলের সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলাসংক্রান্ত জটিলতার কারণে এ পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য হবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।’

উপদেষ্টা আরও বলেন, শিক্ষকসংকট দূর করতে ইতিমধ্যে বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে দেশে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর ভূমিধস বিজয়

টাঙ্গাইল–৮ আসনে জয়ী বিএনপির আযম খান

টাঙ্গাইলে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের ৮টি আসন: লড়াই হবে বিএনপি-জামায়াতে, বাধা স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা

টাঙ্গাইল-৮: আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

বোনের বাড়িতে ঘুরতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

সখীপুরে পথসভা উপলক্ষে খিচুড়ি রান্না, বিএনপি প্রার্থীকে অর্থদণ্ড

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩

সখীপুরে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা, রান্না করা বিরিয়ানি এতিমখানায় বিতরণের নির্দেশ