হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে ধর্ষণ মামলায় শ্রমিক দলের নেতা কারাগারে

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফজলু মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলায় ফজলু মিয়া (৪০) নামের এক শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল শুক্রবার রাতে উপজেলার নলুয়া এলাকা থেকে ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শ্রমিক দলের নেতা ফজলু মিয়া গত মঙ্গলবার ভোরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বনের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ওই দিন দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

ওসি আবুল কালাম ভূঞা বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখনো হাতে পাইনি। মামলার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে মঙ্গলবার সকালে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ফজলু মিয়াকে শ্রমিক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান