হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাহরুখ আকন্দ নাবিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন একই কলেজের আরও দুই শিক্ষার্থী।

নিহত নাবিল বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত দুই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাবিল ঘাটাইলের পাঁচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

জানা গেছে, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ওই তিন শিক্ষার্থী আজ সকালে যমুনা সেতু এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা