হোম > সারা দেশ > সিলেট

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

সিলেট প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার মদন থানার শের খানের ছেলে মো. সুজাত (৩০), মৌলভীবাজারের রাজনগরের শায়েস্তা মিয়ার ছেলে আফজাল হোসেন (২৬), রংপুরের শফিকুল ইসলামের ছেলে বাবু ইসলাম (২০), পাবনার আতাইকুলা থানার আশরাফ খানের ছেলে ফাহিম খান (২০) ও সেলিম খানের ছেলে সাকিব খান (১৫)। তাঁরা সবাই ক্যাম্পাসের বিভিন্ন নির্মাণাধীন ভবনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। অপর দিকে আকাশ সরকার নামের এক বহিরাগত রিকশাচালককে মাদকসহ আটক করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী তাপস দাস বলেন, ‘গেট থেকে ক্যাম্পাসে প্রবেশ করার সময় তাঁর হাঁটুতে প্যান্ট ভাঁজ করা ছিল। সেখান থেকেই আমাদের সন্দেহ হয়। সে অনুযায়ী তল্লাশি চালালে তাঁর কাছে চার প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রক্টর অফিসে জানাই। এর কিছুক্ষণ পরে আরও কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাঁদেরও তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করি।’

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. রাশেদুজ্জামান বলেন, ‘নিরাপত্তাকর্মীরা তাঁদেরকে আটক করে আমাদের জানিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিয়ে এসেছি। তাঁদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’

প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন

স্থানীয় সরকারের নির্বাচন চলতি অর্থবছরেই: প্রতিমন্ত্রী

সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় জাকিরের মৃত্যুদণ্ড, জরিমানা

দেশের গতিমুখ আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপরীতমুখী অবস্থানে: বাসদ

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার আশঙ্কা

লোডশেডিংয়ের কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯

শাবিপ্রবিতে ২১ দেশের নির্বাচিত ৮১ ছবি নিয়ে হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের নতুন অধ্যক্ষ ফৌজিয়া আজিজ