হোম > সারা দেশ > সিলেট

বিগত সরকার প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেছে: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

বিগত সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সেই আমলে প্রাণিসম্পদে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে-এসবের তদন্ত হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোয় সিলেট অঞ্চলে ঘনঘন বন্যার বিষয়টি নজরে আনলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘সিলেটের বন্যা নিয়ে আজকে আলোচনা করেছি। বন্যা এখন বেড়ে গেছে। আগে বছরে একটা হতো আর এখন ২–৩ বার হয়। এটা জলবায়ু পরিবর্তনেরও একটা কারণ আছে।’

উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষায় এ সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি উদ্বোধন করেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

পরে জেলা দুগ্ধখামার সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আইএলএসটি’র উদ্বোধনী অনুষ্ঠান ও বিভাগে অধিদপ্তরের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. টি. এম. মোস্তফা কামাল ও মো. তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক জসিম, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. মারুফ হাসান।

সিএনজির সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু