হোম > সারা দেশ > সিলেট

গোলাপগঞ্জে সাড়ে ৩৭ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক

সিলেট প্রতিনিধি

গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক দুজন। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ৩৭ হাজার ৫৫০ ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুঝবন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজনের মধ্যে একজন নারী রয়েছেন।

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

আটক দুজন হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার বুঝবনের বাসিন্দা মো. বুলবুল আহমেদ (৫০) ও শোভা আক্তার (২২)।

গোলাপগঞ্জে জব্দ ইয়াবা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ