হোম > সারা দেশ > সিলেট

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা অবাঞ্ছিত 

শাবিপ্রবি প্রতিনিধি

রুমে ডেকে মারধরের ঘটনায় রিশাদ ঠাকুর নামে এক শিক্ষার্থীকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে গত ১৮ আগস্ট এক শিক্ষার্থীকে রুমে ডেকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। 

রিশাদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার–নির্যাতন করার অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রিশাদ ঠাকুরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষের গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ফলে ওই শিক্ষার্থী আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

শ্রীমঙ্গলে ২৬ সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘হারমনি ফেস্টিভ্যাল’

সিলেটের শাহজালাল মাজারে দানের ডেগ সিলগালা, প্রশাসনের দানবাক্স স্থাপন