হোম > সারা দেশ > সিলেট

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

টর্চলাইট ও লাঠি হাতে স্থানীয় বাসিন্দারা বিজিবির সদস্যদের সঙ্গে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি কার্যক্রম পরিচালনা করেন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশ ইনসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে যৌথ টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ বিজিবি।

শনিবার দিবাগত গভীর রাতে ৪৮ বিজিবির সংগ্রাম ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় সরেজমিনে দেখা যায়, বিজিবির টহল দলের সঙ্গে স্থানীয় যুবক ও প্রবীণ স্বেচ্ছাসেবকেরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। টর্চলাইট ও লাঠি হাতে তাঁরা বিজিবির সদস্যদের সঙ্গে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপদ থাকলে এলাকার সার্বিক নিরাপত্তাও নিশ্চিত হয়। এ কারণে সীমান্ত সুরক্ষায় বিজিবির উদ্যোগে তাঁরা স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন। তাঁদের মতে, যৌথ টহল কার্যক্রম শুরু হওয়ার পর সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বোধ বৃদ্ধি পেয়েছে।

সংগ্রাম ক্যাম্পের বিওপি কমান্ডার শহিদুল আলম বলেন, সীমান্ত রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে নজরদারি কার্যক্রম আরও কার্যকর হয়েছে। যৌথ টহলের কারণে অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে। বিজিবি মনে করছে, জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে আরও কার্যকর ফলাফল অর্জন সম্ভব হবে।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ