হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে সিএনজি-বাসের সংঘর্ষে নিহত ২ 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার টু শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার বেলা ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও এক‌ই এলাকার মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার গ্রাম শেরপুর এলাকায়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হন। পরবর্তী ব্যবস্থা আইনানুযায়ী নেওয়া হবে।

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক