হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন গাড়িচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত দুজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেট কারচালক মোহাম্মদ আলী।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুছ আলী এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, আজ বৃহস্পতিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমার তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামের প্রাইভেট কারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রামিম আহমদ নামের প্রাইভেট কারের এক যাত্রী।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুছ আলী বলেন, ঢাকা থেকে সিলেটে একটি বেসরকারি টিভি চ্যানেলের মালামাল নিয়ে আসছিল প্রাইভেট কারটি। ওসমানীনগরের আহমদনগর এলাকায় আসা মাত্র বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ