হোম > সারা দেশ > সিলেট

ভারত থেকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল পাচার, সিলেটে আটক ২

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসির মটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

ভারত থেকে রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল পাচারের অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা বিশেষ কৌশলে মিনি ট্রাকে করে মোটরসাইকেলটি বাংলাদেশে পাচার করেন বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন—জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) এবং একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।

পুলিশ বলছে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বিশেষ কৌশলে চোরাকারবারীরা একটি রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৩টায় সিলেটের তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়।

. ভারত থেকে রয়্যাল এনফিল্ড হান্টার মটরসাইকেল পাচারের অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে দুজন গ্রেপ্তার হয়েছেন।

এর অংশ হিসেবে জৈন্তাপুর মডেল থানার পুলিশ কৌশলে নজরদারি বাড়ায়। একপর্যায় মিনি ট্রাকে করে বিশেষ কৌশলে সীমান্ত থেকে আনা ৩৫০ সিসির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর সঙ্গে দুজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননি

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

সিলেটে সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি

সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২