হোম > সারা দেশ > সিলেট

এক মাসে সিলেটের সড়কে ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নয়জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ তথ্য প্রকাশ করেছে। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় আর কম সড়ক দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে। সেপ্টেম্বর মাসে সিলেটে ১০টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

মৌলভীবাজারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

এতে নিহতের মধ্যে নয়জন মোটরসাইকেল চালক–আরোহী, তিনজন সিএনজি–লেগুনা চালক ও যাত্রী এবং পাঁচজন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুজন এবং আটজন চালক নিহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী