হোম > সারা দেশ > সিলেট

ঢাকা থেকে সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

মাল্টিমিডিয়া রিপোর্টার, সিলেট

ঢাকা থেকে সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রাতে রাজধানী থেকে সিসিকের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়েককে গ্রেপ্তার করে সড়ক পথে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কোতোয়ালি থানা–পুলিশ হেফাজতে নেয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হবে।’ জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলে জানায় পুলিশ।

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও

সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা, ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি