হোম > সারা দেশ > সিলেট

রক্ত দেওয়ার জন্য ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে রক্ত দেওয়া কথা বলে ডেকে নিয়ে দুই তরুণীকে হোটেল কক্ষে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে এ ধর্ষণ মামলার অন্যতম আসামি রাহিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার গ্রেপ্তার হওয়া রাহিকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া মাহাইমিন রহমান রাহি (৩৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। 

থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট দিবাগত রাতে নগরের পাঠানটুলা এলাকার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের দুটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন—সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধি গ্রামের দবির মিয়ার মেয়ে ও নগরের শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪ নম্বর রোডের আলী ভিলার ৫ তলার বাসিন্দা তানজিনা আক্তার তানিয়া (২৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোহাইমিন রহমান রাহি (৩৩), সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ গ্রামের মৃত তহুর আলীর ছেলে জুবেল (৩১), সিলেট নগরীর পাঠানটুলা এলাকার আলী আকবরের ছেলে রানা আহমদ শিপলু ওরফে শিবলু (৩৫), সুনামগঞ্জ সদর থানার হরিনাপাট গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে নাবিল রাজা চৌধুরী (৩৫) ও সুজন (৩৫) এবং অজ্ঞাত আরও ৫-৬ জন। 

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক

৫ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু