হোম > সারা দেশ > সিলেট

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আজ শুক্রবার গণভোট নিয়ে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমসহ স্বাস্থ্য কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এই সভা হয়।

নূরজাহান বেগম, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বোঝানো লাগবে না; নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে, তা বুঝিয়ে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, যাঁরা নির্বাচন চান না, তাঁরা সর্বোচ্চ ট্রাই করবেন নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।

মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী