হোম > সারা দেশ > সিলেট

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় ১০ দশমিক ৫ এবং সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শ্রীমঙ্গলে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে, এতে করে শীত বাড়বে।

আনিসুর রহমান আরও বলেন, ‘এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা-বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা-বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালে কাজে বের হতে দেখা গেছে চা-শ্রমিকদের।

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিলেটে নারী পর্যটককে উত্ত্যক্ত, ৩ কিশোরকে ছেড়ে দিল এলাকাবাসী

সিলেটে দুর্বৃত্তের হামলায় আহত শ্রমিকনেতা আবুলের মৃত্যু

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহে সকাল ৮টায়

সিলেট ও ময়মনসিংহে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর এত সুন্দর: বাণিজ্যমন্ত্রী

সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. খায়রুল ইসলাম

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত