হোম > সারা দেশ > সিলেট

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

সিলেট সংবাদদাতা 

বক্তব্য দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এবং আনন্দলোক আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে এই আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।’

দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ ও সীমিত সম্পদ দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে। ইতিমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিলেটের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’

নববর্ষের এ শুভক্ষণে সবাইকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ এই সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’

তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক কর্মী হিমাংশু বিশ্বাস ও শামসুল বাসির শেরু, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ, শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের

সিলেটে আইনশৃঙ্খলা উন্নয়নে ৭ দিনের সময় বেঁধে দিলেন শ্রমমন্ত্রী

সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

বালু-পাথর উত্তোলন ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে নির্দেশনা

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

সিলেটে মোটরসাইকেল চোরসহ আটক ২

ছুটিতে বাড়িতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার ছররা গুলিতে বাংলাদেশি যুবক নিহত