হোম > সারা দেশ > সিলেট

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট 

তারেক রহমান। ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে ২২ জানুয়ারি সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগের দিন ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ আজকের পত্রিকাকে বলেন, ওয়েদার ও পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে যাঁরা নিরাপত্তার দায়িত্বে আছেন, তাঁরা নির্ধারণ করবেন—কীভাবে যাতায়াত করবেন—সড়ক, আকাশ না রেলপথে। কর্মসূচির মধ্যে হজরত শাহজালাল ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে যথাক্রমে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। চার জেলার প্রতিটিতেই বিশাল বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলিয়া মাদ্রাসার মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়া হবে।

সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক বলেন, ‘এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। শুধু আগমনের বিষয়টি চূড়ান্ত। প্রাথমিকভাবে সুনামগঞ্জের বালুর মাঠে জনসভা, শান্তিগঞ্জ ও গোবিন্দগঞ্জে পথসভার কথা আলোচনা হচ্ছে। আমরা সবর্দা প্রস্তুত রয়েছি, প্রিয় নেতাকে বরণে সুনামগঞ্জবাসী অধির আগ্রহে অপেক্ষায়।’

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী