হোম > সারা দেশ > সিলেট

জনগণ ভোট বর্জন করেছেন: হাতপাখার প্রার্থী মাহমুদুল 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটি কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বলেছেন, সিলেট নগরের সচেতন জনগণ অথর্ব, দলান্ধ, অযোগ্য নির্বাচন কমিশনের অধীনের এই নির্বাচন বর্জন করেছে। শুধু কিছু কাউন্সিলরদের ভোটার ছাড়া আর কেউ ভোটকেন্দ্রে যায়নি। আজ বুধবার সিলেট সিটি নির্বাচন শেষে এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। 

মাহমুদুল হাসান বলেন, ‘১২ জুন বরিশাল সিটি নির্বাচনে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির হাতপাখার মেয়র প্রার্থীর ওপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা ও সিইসির জঘন্য মন্তব্যের পর আমরা সিলেট সিটির নির্বাচন বর্জনের ঘোষণা দিই। মূলত যেখানে একটি সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মেয়র প্রার্থীর ওপর হামলা ও সিইসির এমন জঘন্য বক্তব্য পাওয়া যায় সেখানে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না—তা সহজেই অনুমেয়।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সরকার ও এই সিইসির অধীনের কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা করা যায় না। বরং ভোটাররা নিজেদের ওপর হামলার আশঙ্কায় ভীত থাকেন। আলহামদুলিল্লাহ, সিলেটে আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় সিলেটের সচেতন জনগণও নির্বাচন বর্জন করেছেন। প্রমাণ হয়েছে জনগণ আমাদের সঙ্গে আছেন, সরকারের সঙ্গে নেই। সিলেট সিটি নির্বাচনে আমার কথায় সাড়া দিয়ে নির্বাচন বর্জন করায় সিলেটের আপামর জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি।’

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক