হোম > সারা দেশ > সিলেট

‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ র‍্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে’

সিলেট প্রতিনিধি

সিকৃবিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর শরীফ ও ড. ফাহমিদা ইসহাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ. দা) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা করলে সফলতা আসবেই এবং পড়ালেখার বিকল্প নাই। সবার কাছ থেকে শেখার মানসিকতা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ র‍্যাগিং ও মাদকমুক্ত রাখাতে হবে, এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

মাছুমা হাবিব আরও বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন, যাতে গবেষণা কার্যক্রম আরও বেগবান হয়।

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড