হোম > সারা দেশ > সিলেট

নগরপিতা নয়, সেবক হিসেবে সিলেটবাসীর পাশে থাকব: নবনির্বাচিত মেয়র 

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও ঢাকা

নগরপিতা নয়, সেবক হিসেবে সিলেট নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বলেছেন, ‘সিলেট নগরবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন, জীবন দিয়ে হলেও তাদের আস্থার প্রতিফলন ঘটাব। স্মার্ট, ক্লিন ও গ্রিন সিলেট গড়তে নগরবাসীর পাশে থাকতে চাই।’

আজ বুধবার রাতে বেসরকারি ফলাফল প্রকাশের পর নগরীর মির্জাজাঙ্গালে প্রধান নির্বাচনী কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

নগরবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দালালি থাকবে না। মা-বোনসহ সবাই নিরাপদে বসবাস করতে পারবেন। আগামী দিনে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত এই মেয়র।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রার্থীর চেয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। 

সিসিকের ১৯০ কেন্দ্রে নৌকা মোট ভোট পেয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। লাঙ্গল পেয়েছে ৫০ হাজার ৮৬২ ভোট। নৌকার জয়ের মধ্যদিয়ে নগর ভবনে ১০ বছর পর ফিরল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সিসিক গঠনের পর প্রথম দুই মেয়াদে নৌকার প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান মেয়র ছিলেন। পরের দুই মেয়াদে ১০ বছর মেয়রের চেয়ারে ছিলেন বিএনপির মনোনীত মেয়র আরিফুল হক চৌধুরী। 

সিসিক নির্বাচনে এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট ৮ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে থাকেন সাতজন মেয়র প্রার্থী।

অন্যরা হলেন জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. শাহ জামান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ প্রতীক)। সিসিক নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক