হোম > সারা দেশ > সিলেট

ফলাফল যাই হোক মেনে নেব: আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী স্ত্রী হ‌লি চৌধুরীকে নিয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, ‘ফলাফল যাই হোক মেনে নেব।’ 

আজ বুধবার সকাল সোয়া ৮টায় নগরের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান বলেন, নগরবাসী উৎস‌বের আমেজে ভোট প্রয়োগ কর‌ছেন। ইভিএমে সহ‌জেই ভোট প্রদান কর‌তে পার‌ছেন তাঁরা।’ 

নির্বাচনে জয়ের ব্যাপা‌রে আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুজ্জামান ব‌লেন, আমি নির্বাচিত হলে সিলেটবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সিলেটের মানুষের দাবি দাওয়া ও আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। আশা করি নগরবাসী আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত কর‌বেন। ফলাফল যাই হোক, তি‌নি তা মে‌নে নেবেন ব‌লেও জানান। 

বি‌ভিন্ন কে‌ন্দ্রে প্র‌তিদ্ব‌ন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষ‌য়ে আনোয়ারুজ্জামান ব‌লেন, এটা প্রার্থীর সমস্যা। ওরা য‌দি এজেন্ট না দি‌তে পা‌রে, ওদের য‌দি লোক না থা‌কে, আমা‌দের তো কিছু করার নেই। আমরা তো কউ‌কে বাধা দেইনি। সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ক‌রে তিনি ব‌লেন, ‘আপনারাই ব‌লেন, কোথাও বাধা দেওয়া হ‌চ্ছে?’

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক