হোম > সারা দেশ > সিলেট

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী–শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। আজ মঙ্গলবার তাদের সংশ্লিষ্ট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কুলুমছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাসকে (৩০) ২২ ডিসেম্বর মানব পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে তিনি আবার সীমান্ত এলাকায় অবস্থান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোয়াইনঘাটের কুলুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ছয় পুরুষ, চার নারী ও এক শিশু রয়েছে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একই এলাকা থেকে অজয় বিশ্বাসকে আটক করে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজয় বিশ্বাস ওই ১০ জনকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যান। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের