হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রতিনিধি হবিগঞ্জ

দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ব্যক্তিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ সুতাং এলাকায় সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের