হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে তরুণীকে অপহরণের পর ধর্ষণ, খবর শুনে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

মৌলভীবাজারের কমলগঞ্জের এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেট কারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তরুণীকে তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর দিলে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মেয়েকে অপহরণের পর ধর্ষণের কথা শুনে ঘটনার এক দিন পর ১ জানুয়ারি রাত ৯টার দিকে তার বাবা (৬২) হার্ট অ্যাটাকে মারা যান। এ বিষয়ে ওই তরুণীর মামা বলেন, মেয়েকে অপহরণের কথা শুনে তার বাবা মারা যান। পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি।’

এ বিষয়ে ওই তরুণীর ভাই বলেন, ‘আমরা কেন মামলা করলাম, এর জন্য গতকাল রাতেও আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু