হোম > সারা দেশ > সিলেট

ভোটের দিন কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো: লাঙ্গলের প্রার্থী

মৌলভীবাজার প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হবে না, এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি আজ শনিবার বিকেলে তাঁর ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। 

আজ বিকেলে মোবাইল ফোনে তিনি বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

জাপা প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এত দিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই।’ 

তিনি আরও বলেন, ‘গত রাতে (শুক্রবার) আওয়ামী লীগের প্রার্থী (মো. শাহাব উদ্দিন) প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিকে ডেকে বলেছেন—যার যার সেন্টারে পাস করিয়ে দিতে হবে। এই তথ্যও আমার কাছে আছে। হঠাৎ করে তারা প্ল্যান পাল্টিয়েছে। তাহলে আমি কেন পাল্টাব না? ভোটের দিন কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।’ 

কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কি না জানতে চাইলে জাপার এ প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। বরং মন্ত্রী (আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন) ও তার পরিবারের এত সমালোচনা করেছি, কিন্তু তারা বিন্দু পরিমাণ আমাকে কোনো ধরনের কাউন্টার দেয়নি।’ 

তিনি আরও বলেন, ‘শুধু তা-ই নয়, প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই। বড়লেখা-জুড়ী উপজেলার পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা সব সময় আমার সঙ্গে যোগাযোগ করেছেন, সর্বাত্মক সহযোগিতা করেছেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার—সবাই যোগাযোগ করেছেন।’

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক