হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবির হল নিয়ন্ত্রণে নিল আন্দোলনকারী শিক্ষার্থীরা, অস্ত্র উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল নিয়ন্ত্রণে নিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে গায়েবানা জানাজা ও কফিন কর্মসূচির পরে হলগুলো নিয়ন্ত্রণে নেয় তারা। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হলের বেশ কিছু কক্ষ নিয়ন্ত্রণ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেসময় বেশ কিছু কক্ষে দেশীয় অস্ত্র, চাকু, পিস্তল, রিভলবার ও মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শূন্য ছাত্রলীগ। 

এর আগে সকাল থেকেই ছাত্রলীগের নেতা কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। এমনকি দুপুরে শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন।

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার