হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেট প্রতিনিধি

বিএনপির প্রথম নির্বাচনী জনসভা উপলক্ষে সিলেট শহর যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তারেক রহমান সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন। পরে সেখান থেকে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য বের হন।

আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। এ লক্ষ্যে গতকাল বুধবার রাতে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে তিনি সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি তাঁর শ্বশুরালয় দক্ষিণ সুরমা উপজেলার সিলামে গিয়ে নৈশভোজে অংশ নেন।

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু