হোম > সারা দেশ > সিলেট

শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি করল সিকৃবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম। ছবি: আজকের পত্রিকা

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আসনসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সিকৃবির কেন্দ্রীয় অডিটরিয়ামে একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সিকৃবির স্নাতক লেভেল-১ সেমিস্টার-১-এর আসনসংখ্যা ৪৩১ থেকে বৃদ্ধি করে ৫৮০ আসনে উন্নীত করা হয়েছে। এ ছাড়া একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্র-ছাত্রীদের যেসব দাবি আটকে ছিল, এর মধ্যে যৌক্তিক দাবিগুলো অনুমোদনসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে সভায় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণিসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগের সহযোগী অধ্যাপকেরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব সিকৃবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

সভাপতির বক্তব্যে ড. মো. আলিমুল ইসলাম সিকৃবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড