হোম > সারা দেশ > সিলেট

আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

হবিগঞ্জ প্রতিনিধি

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হওয়ায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ গত ২৪ জানুয়ারি এক চিঠিতে কমিটি বাতিলের সিদ্ধান্ত জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৭ অক্টোবর গঠিত আহ্বায়ক কমিটি গত পাঁচ বছর তিন মাসেও তাদের দায়িত্ব পালনে সক্ষমতা দেখাতে পারেনি। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে একটিরও সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি।

জি কে গউছ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজমিরীগঞ্জসহ সারা দেশে দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল ও সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা বিবেচনায় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বাতিল করা হয়েছে।

কমিটি বাতিলের চিঠির অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী এবং সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও

সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা, ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি