হোম > সারা দেশ > সিলেট

শিশুদের কান্না শুনে দরজা ভাঙল প্রতিবেশীরা, মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি

প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হুসনেআরা বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তরপাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

হুসনেআরা বেগম ওই গ্রামের সৌদিপ্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। এই দম্পতির তিন ও চার বয়সী দুই সন্তান আছে।

জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো হুসনেআরা তাঁর দুই শিশুকে নিয়ে নিজের ঘরে চলে যান। আজ সকালে দরজাবদ্ধ ঘরে শিশুদের কান্না শুনে শাশুড়ি ছেলের বউকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে হুসনেআরা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান।

স্থানীয়রা জানায়, হুসনেআরা ও তাঁর পরিবারের মধ্যে কোনো কলহ ছিল না। স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়ে আলাদা থাকতেন।

সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও মৃতের পরিবারের এজাহার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের