সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৪ জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আর একজন সুস্থ হয়ে আজ মঙ্গলবার হাসপাতাল ছেড়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান।
ডা. মিজানুর বলেন, ‘বর্তমানে আমাদের হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ২৪ জন ভর্তি আছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকা থেকে রিপোর্ট এলে জানা যাবে তারা হামে আক্রান্ত কি না।’
উল্লেখ্য, সিলেটে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৬ মার্চ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পৃথক আইসোলেশন সেন্টার হিসেবে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ৪ নম্বর ইউনিট ডেডিকেটেড করা হয়।