হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আজিজুল হক সুমন। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজিজুল হক সুমনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা সদরের সিলেটি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার আজিজুল হক সুমনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আজ মঙ্গলবার পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটে পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট চলছে

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

৩০ এপ্রিল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ রোগী হাসপাতালে ভর্তি

সিলেটে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ২০ রোগী, ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক

গোয়াইনঘাটে অবৈধ ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে হামের সংক্রমণ বেড়েছে, আইসোলেশন সেন্টার চালু

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবি

ললী ছড়ার অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সোচ্চার এলাকাবাসী