হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলীকে (কালা মিয়া) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার মধ্যরাতে পূর্ব দরগা গেট এলাকা থেকে নাশকতা মামলার এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আপ্তাব আলী উপজেলার মৃত আহমদ আলীর ছেলে। তিনি তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য।

র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে সিলেটের কোতোয়ালি থানার পূর্ব দরগা গেট এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আপ্তাব আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়