হোম > সারা দেশ > সিলেট

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নে ফেসবুক লাইভে এসে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' বলে আত্মহত্যা করেন সুমন (২৮) নামের ওই যুবক।

সুমন কামালপুর ইউনিয়নের থানা বাজারের গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। পাশাপাশি তিনি জাদুও দেখাতেন। 

সুমন মিয়া আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বলেন 'আশা করি সব ভালো আছেন। ভালা থাকার কথা। আমার জীবনে চলাফিরাত কেউরে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করি দিবা। আমার জীবনে অশান্তির লাগি কেউ দায়ী নায়। আপনারা যারা আমার ভিডিও দেখবে, আমার পরিবারের যারা আছেন আমার মৃত্যুর লাগি তারা কেউ দায়ী নায়। আমার পরিবার যেন ভালা থাকে সবাই খেয়াল রাখবা, সবার কাছে অনুরোধ সব ভালা থাকবা সুস্থ থাকবেন।' 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের সুমন তাঁর আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভে সবার কাছে ক্ষমা চান। একপর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া বলেন,৬-৭ মাস আগে কিছু জায়গা কেনেন সুমন মিয়া। ৫০ হাজার টাকা দিয়ে জায়গা বায়না করেন। এই মাসে ৩ লাখ ৩০ হাজার টাকা দিয়ে দলিল করা কথা ছিল। যার জায়গা তিনি টাকার জন্য চাপ দিচ্ছিলেন। লকডাউন পরিস্থিতির কারণে কাজ বন্ধ, রোজগারও বন্ধ। যে কারণে টাকা সংগ্রহ করতে পারছিলেন না সুমন মিয়া। এ নিয়ে কয়েক দিন আগে সুমনের মা ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। মা রাগ করে চলে যান অন্য বাড়িতে। সুমন ঋণগ্রস্ত হয়ে পড়ায় আত্মহত্যা করেছে। 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩