হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ 

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। আজ শনিবার বিশ্বনাথ পৌরশহর ও দৌলতপুর ইউনিয়নের সাড়ে ৫০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

দুপুরে মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার বিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

যুবলীগ নেতা তোরণ আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সদস্য মাসুদ আহমদ, বারাম আহমদ, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, কৃষক লীগ নেতা জমির আলী, ফুরকান আলী, দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, এস এ রাজন আহমদ প্রমুখ।

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা