হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদের পুকুর থেকে লাশটি ‍উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে ওই যুবক মাইজগাঁও রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতেন। তাঁর এক পায়ে সমস্যা ছিল, অনেকেই তাঁকে ফারুক নামে চিনতেন। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি ময়মনসিংহে। 

ইউপি সদস্য মো. ফয়ছল আহমদ লজু জানান, আজ শনিবার সকালে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটি মাইজগাঁও রেলস্টেশনে ভিক্ষা করত। এক পায়ে সমস্যা ছিল। 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, লাশটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়েছে। পরে লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিবার আছে কি না খোঁজখবর নেওয়া হচ্ছে।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ