হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিদ্যুৎতায়িত হয়ে কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎতায়িত হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওহিদ পশ্চিম লোহারমহল গ্রামের আতাউর রহমান মুহুরির ছেলে। সে চলতি বছর ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাড়িতে আইপিএস ঠিক করতে গিয়ে ওহিদ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে লাশ দাফনও করা হয়েছে।

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর

সিলেটে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনপি ক্ষমতায় এসেই জনগণের রায়কে অবজ্ঞা শুরু করেছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ